August 2, 2026, 8:25 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

স্থানীয় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৩ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে।

ভূমিকম্পটি মাটির প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয় এবং এর পর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়।

হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন।’

কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে, সেটি পার্বত্য ও জনবসতি কম। তিনি জানান, ‘বেশিরভাগ মানুষ জানাচ্ছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’

বার্ড আরও বলেন, ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হলো হেইন্স জংশন, যা প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত।

ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এলাকার জনসংখ্যা ছিল ১,০১৮ জন।

ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে ছিল, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী ৬৬২ জন বাস করে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page