October 17, 2026, 10:28 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রত্যাশায় রাশিয়ায় প্রতিনিধিদল পাঠাবে হাঙ্গেরি :  ভিক্টর অরবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার ঘোষণা করেছেন যে, তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রস্তুতি হিসেবে কয়েক দিনের মধ্যে রাশিয়ায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

বসন্তে আইনসভা নির্বাচনের আগে কেসকেমেটে এক বিশেষ সমাবেশে অরবান মস্কো এবং ওয়াশিংটনের সাথে বুদাপেস্টের বৈদেশিক সম্পর্ক নিয়ে এক বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিনিধি দলের উদ্দেশ্য হবে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া, বিশেষ করে যুদ্ধোত্তর পরিস্থিতিতে যেখানে রাশিয়াকে পশ্চিমা অর্থনীতি থেকে বিচ্ছিন্ন না করে বরং পুনরায় একত্রিত করা।

জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী এমন এক ইউরোপীয় নেতা যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েরই ঘনিষ্ঠ।

তিনি উল্লেখ করেন যে, ‘তিনি ওয়াশিংটন এবং মস্কোর সঙ্গে আলোচনা করছেন, যদিও তিনি বলেন যে ‘প্রতিটি বিষয়ে বিস্তারিত এখনই বলা উচিত নয়।’

অরবান বলেন, ‘আমাদের সামনের দিকে চিন্তা করতে হবে। যদি ঈশ্বর আমাদের সাহায্য করেন এবং যুদ্ধ শেষ হয় এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়াকে বিশ্ব অর্থনীতিতে পুনরায় যুক্ত করতে সফল হয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন, তাহলে পরিস্থিতি বদলে যাবে এবং আমরা নিজেদেরকে একটি ভিন্ন অর্থনৈতিক দৃশ্যপটে খুঁজে পাব।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page