August 17, 2026, 10:17 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভেস্তে গেল ট্রাম্পের শান্তি পরিকল্পনা ; কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগের শান্তি পরিকল্পনা ভেস্তে গেছে। প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয়পক্ষই তাদের সীমান্তে সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে।

সোমবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে সর্বশেষ হামলার ঘটনা এটি। থাই সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এক বিবৃতিতে বলেন, ‘হামলা ঠেকাতে কম্বোডিয়ান বাহিনীর বেশ কয়েকটি এলাকার সামরিক স্থাপনায় বিমান হামলা’ শুরু করেছে থাইল্যান্ড।’

তিনি অভিযোগ করেন, সোমবার এর আগে কম্বোডিয়ার হামলায় একজন থাই সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন।

থাই সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৩টায় কম্বোডিয়া থাই সীমান্তে হামলা শুরু করে।

তবে কম্বোডিয়া এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভোর ৫টায় থাই বাহিনী কম্বোডিয়ার বাহিনীকে লক্ষ্য করে হামলা করে।

বিবৃতিতে আরও বলা হয়, এটা উল্লেখ করা উচিৎ যে অনেক দিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের অংশহিসেবে এই হামলা শুরু হয়েছে।

গত জুলাইতে সীমান্তে দুই দেশের মধ্যে পাঁচদিনের সংঘাত হয়। এতে উভয়পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়।

এরপর উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প কথা বলার পর দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page