April 20, 2026, 8:01 am
শিরোনামঃ
আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি : জ্বালানিমন্ত্রী আজ থেকে সরবরাহ বাড়ছে জ্বালানি তেলের সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা : আইআরজিসি বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলো হুথি বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

আফগান সীমান্তের কাছে নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের হামলায় ছয় সেনা সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২১ সালে তালেবান কর্তৃপক্ষ কাবুলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তান তার সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে।

পাকিস্তান অভিযোগ করেছে যে আফগানিস্তান বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করেছে।

সোমবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এক ডজনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

কুররামে নিযুক্ত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী শহীদ এবং চারজন আহত হয়েছেন, এবং লড়াইয়ে দুই জঙ্গিও নিহত হয়েছে।’

পাকিস্তানি তালেবান গোষ্ঠী, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং সেখান থেকে সীমান্ত পার হয়ে আক্রমণ চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। যদিও এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page