June 7, 2026, 1:09 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহে আজ গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর বুধবার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়।

উক্ত সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল কাদের, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ উপস্থিত ছিলেন।

গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনরা এ সমন্বয় সভায় অংশ নেন।

এছাড়াও এ সমন্বয় সভায় জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, গ্রাম আদালতকে কার্যকর করা গেলে উপকারোভোগী বা আইনের আশ্রয়প্রার্থীদের ভোগান্তি কমবে। আদালতে মামলা জট নিরসন হবে। সরকার গ্রাম আদালতের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গ্রাম আদালত নিয়ে অনেক সংস্থা কাজ করছে। মানুষকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে বেশি করে জানাতে হবে।

এছাড়া সভায় গ্রাম আদালতের সুবিধা, নাগরিকের সুযোগ, বাস্তবতার ভিত্তিতে বিভিন্ন সমস্যা সমাধানের আলোচনা করা হয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page