September 20, 2026, 11:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বিশেষ করে ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের অনুরোধের প্রেক্ষিতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বিষয়টি তিনি পরবর্তীতে দলকে অবহিত করবেন বলেও উল্লেখ করেন।

হঠাৎ করে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বিস্মিত হয়েছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত কেউ কেউ এ সিদ্ধান্তে ক্ষোভও প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান মাসুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page