October 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে রাতের আঁধারে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের আঁধারে একটি আমবাগানের ১১৭ টি উন্নত জাতের আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই আমবাগানে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান জানান, দুই বছর আগে তিনি সিন্দুর কুসুম্বী মৌজার সাড়ে ১৫ শতক জমিতে বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের মোট ১৩৩টি আমগাছ রোপণ করেন। নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে তিনি সর্বোচ্চ যত্ন নিয়েছিলেন।

তিনি বলেন, সম্প্রতি গাছে মুকুল আসায় চলতি মৌসুমে ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশা করেছিলেন। তবে বুধবার ভোরে বাগানে গিয়ে সারি সারি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। মাটিতে ছড়িয়ে ছিল কাটা ডালপালা ও পাতার স্তূপ, অনেক গাছে তখনও মুকুলের কুঁড়ি ঝুলছিল।

এক রাতেই দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তার সব স্বপ্ন ভেঙে গেছে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় বাসিন্দারা।

পবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রতাপ কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page