August 23, 2026, 10:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ যশোরে অস্ত্র মামলায় তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড যশোরের অভয়নগরে ওয়ান শুটারগান গুলিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুরে চোরাই পালসারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি রাজনৈতিক মতাদর্শ নয় ; পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে : আইনমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা বিরু মোল্লা (৪৮) কে গুলি করে হত্যা করেছে তারই চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ছিলেন বিরু মোল্লা (৪৮)। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত রাজনৈতিক নেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। ঘটনার দিন বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাচাতো ভাই আগ্নেয়াস্ত্র বের করে বিরু মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিরু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page