August 25, 2026, 12:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক ; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যশোরে ১৩ বছর পর শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা যশোরের বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিকল্পধারা বাংলাদেশের অভিনন্দন নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান
এইমাত্রপাওয়াঃ

বোম্বে হাইকোর্টসহ একাধিক আদালতে বোমা হামলার হুমকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুম্বাইয়ের বোম্বে হাইকোর্টসহ শহরের একাধিক আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ই–মেইলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়।

হুমকির পরপরই বোম্বে হাইকোর্ট এবং বান্দ্রা, আন্ধেরি ও এসপ্ল্যানেড এলাকার ম্যাজিস্ট্রেট আদালত খালি করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আদালতের বিচারক, আইনজীবী ও কর্মীদের বাইরে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। মুম্বাই পুলিশ জানায়, কয়েকটি আদালত ও ব্যাংকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল। তবে তল্লাশির পর সব স্থানকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

এদিকে হুমকির কারণে বোম্বে হাইকোর্টে বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর বিকেল ৩টা থেকে আবার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page