April 10, 2026, 8:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিজিবির অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক  হয়েছে।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শ্রীনাথপুর মাঠপাড়ার ইউসুফের লিচু বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন বাংলাদেশী নারীকে আটক করে। আটককৃত ধুরকে জাস্টিস এন্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১৮ ডিসেম্বর সকালে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খোশালপুর গ্রামের মোঃ আজিজুলের মেহগুনি বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৩ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃত ধুরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া ১৭ ডিসেম্বর রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধিন লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার লড়াইঘাট গ্রামের পবনের বাঁশঝাড়ের মধ্যে হতে সুবেদার মোঃ আলী হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page