May 20, 2026, 9:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন হয়রানীমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান জানালেন ঝিনাইদহ ৩ আসনের এমপি নিরাপত্তার কড়া দেয়াল ভেঙে শিশুদের সঙ্গেকিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী কোরবানির ঈদের পর সারাদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু ২০ মে থেকে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করবে বগুড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে ৪৩ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান।

রোববার নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তিন বাহিনী প্রধানগণ নির্বাচন কমিশন ভবন ছেড়ে যান।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের বিদায় জানান।

এর আগে রোববার ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধানগণের সঙ্গে ইসি’র এই বৈঠক শুরু হয় বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক নিশ্চিত করেছেন।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যোগ দেন।

এর আগে তারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে পৃথক পৃথকভাবে অভ্যর্থনা জানান।

বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত ইসির একটি সভা আজ দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে হবে।

ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক  জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর আড়াইটায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

এ বিষয়ে আজ ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা ২১ ডিসেম্বর রোববার, সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।’

প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page