September 20, 2026, 7:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় দু’টি নৌকাসহ ১৩ জেলেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথকভাবে মিয়ানমার মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়েছে।

আটক জেলেরা হলেন—সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), মো. হামিদ হোসেন (৪৫), জসিম উদ্দিন (১৮), মো.হারুন মিয়া (৪০), শামলাপুরে বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০) ও তার ছেলে মো. হাসেম (১৫)। বাকি ৭ জনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় জেলে আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেরা মাছ শিকারে নিয়োজিত ছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৬ জন জেলেকে আটক করে নিয়ে যায়। নৌকায় থাকা মাছ ও জালও তারা জব্দ করে। পরে একই দিন দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ জন জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয় জেলেদের সূত্রে তিনি জানতে পেরেছেন যে সেন্টমার্টিন ও শামলাপুর এলাকার ৬ জন জেলেকে আরাকান আর্মি আটক করে। পরে আরও ৭ জেলে সহ মোট ১৩ জেলেকে তারা আটক করেছেন। আটকদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেলেও বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। এ সময় দুটি নৌকা আরাকান আর্মি জব্দ করেছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটক হওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে কেউ জানায়। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page