October 12, 2026, 6:29 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধানসহ ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান, চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিন জন ক্রুসহ মোট আট জন মঙ্গলবার রাতে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। এদের বহনকারী বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। তুরস্কের রাজধানী এবং ত্রিপোলির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, তুর্কি নিরাপত্তা কর্মীরা আঙ্কারার কাছে হাইমানা জেলায় লিবিয়ার সেনা প্রধানকে বহনকারী ফ্যালকন ৫০ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এতে তিনজন ক্রুও নিহত হয়েছে বলে জানান তিনি।

লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবাহ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘গভীর শোক ও গভীর দুঃখের সাথে আমরা লিবিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-হাদ্দাদের মৃত্যুর খবর জানতে পেরেছি।’

লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলার এবং তুর্কি সেনাপ্রধান সেলচুক বায়রাকতারওগুলার সঙ্গে বৈঠক করতে এসেছিলেন। বৈঠকের পর ত্রিপোলি ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ইয়েরলিকায়া এক্স-এ বলেন, হাদ্দাদ-এর বিমানটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ১৭১০ গ্রিনিচ মান সময়ে উড্ডয়ন করে এবং ৪২ মিনিট পরে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ হয়ে পড়ে।

মন্ত্রী বলেন, বিমানটি আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার (৪৫ মাইল) দূরে হাইমানার কাছে জরুরি অবতরন করতে চেয়ে সাহায্য চায়। কিন্তু যোগাযোগ পুনঃস্থাপন করা যায়নি।

একজন ঊর্ধ্বতন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন যে, বিমানটি উড্ডয়নের ১৬ মিনিট পরে বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুরোধ করা হয়।

বিমানটিতে হাদ্দাদ, তার চারজন সহকর্মী এবং তিনজন ক্রুসহ মোট আট জন আরোহী ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page