November 5, 2026, 4:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

দীর্ঘ ১৯ বছর পর পিতার কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ শুক্রবার বিকেলে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেল ৪টা ৪২ মিনিটে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে বেলা তিনটার কিছু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। গতকালের মতো আজকেও তিনি লাল-সবুজ রঙে সজ্জিত সেই বিশেষ বাসে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন।

যাতায়াতের পথে বাসের সামনে দাঁড়িয়ে তিনি সমবেত হাজারো নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে একনজর দেখতে আসা মানুষের উপচে পড়া ভিড়ের কারণে তাঁর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে চলতে হয়।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শেরে বাংলা নগর ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা হাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উদ্যান এলাকায় অবস্থান নেন।

সমাধি জিয়ারত সম্পন্ন করে তিনি সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক সংবর্ধনার মধ্য দিয়ে যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page