June 8, 2026, 6:14 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানান।

জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে এ কথা বলেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। জিমি রোটিনসুলু বলেন, নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে। সন্ধ্যার সময় আগুন লাগার সময় বেশির ভাগ বয়স্ক বাসিন্দা সম্ভবত কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন।

তিনি আরও জানান, ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন এক বৃদ্ধকে উদ্ধার করতে সহায়তা করেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ড হয়ে থাকে।

চলতি মাসেই রাজধানী জাকার্তায় সাততলা একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন।

এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page