September 20, 2026, 3:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার ‘যুদ্ধ প্রস্তুতি’র প্রদর্শনী ; দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রোববার কোরীয় উপদ্বীপের পশ্চিমে পীত সাগরে এই পরীক্ষা চালানো হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশি হুমকির বিরুদ্ধে ‘যুদ্ধ প্রস্তুতি’ যাচাই করতেই এই মহড়া।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মহড়াটি সরাসরি তদারকি করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

তিনি দেশের পারমাণবিক যুদ্ধক্ষমতা ‘অসীম ও টেকসই’ উন্নয়নের আহ্বান জানান।

কেসিএনএ’র মতে, এই মহড়ার উদ্দেশ্য ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর ‘প্রতিআক্রমণ সক্ষমতা ও যুদ্ধদক্ষতা’ পর্যালোচনা করা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টারও বেশি সময় উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও লক্ষ্যভেদ করার দৃশ্য দেখা যায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, রোববার সকাল ৮ টায় পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

কিম জং উন বলেন, পিয়ংইয়ং তার পারমাণবিক যুদ্ধক্ষমতা উন্নয়নে সব প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি’র এ খবর জানায়।

এর আগে নভেম্বরের শুরুতে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চল সফরে গিয়ে কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পিয়ংইয়ং সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

ওই সময়েই ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণু চালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনার অনুমোদন দেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় গত সপ্তাহে উত্তর কোরিয়া নিজেদের একটি পরমাণু সাবমেরিন প্রদর্শন করে।

কেসিএনএ জানায়, সিউলের পরমাণু সাবমেরিন উন্নয়নকে উত্তর কোরিয়া তাদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে দেখছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়ার বুসানে যুক্তরাষ্ট্রের পরমাণুচালিত এ্যাটাক সাবমেরিন ইউএসএস গ্রিনভিল নোঙর করায়ও ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং।

সিউলের নর্থ কোরিয়া স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াং মু-জিন বলেন, এই সব পদক্ষেপের জবাব হিসেবেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের মহড়া।

তিনি আরও বলেন, প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লার এই ‘অ্যারো-টাইপ’ ক্রুজ ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পাশাপাশি জাপানে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page