July 21, 2026, 4:10 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৫৬ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট : ফোর্বস ম্যাগাজিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একটি নতুন জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৬ শতাংশ মানুষ সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের কর্মকাণ্ডের বিষয়ে অসন্তুষ্ট। ফোর্বস এক প্রতিবেদনে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তার প্রথম প্রেসিডেন্ট পদে থাকার সময়কার চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এই বছরটি শেষ করেছেন।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ জরিপের ফলাফলে দেখা যাচ্ছে এ বছর ট্রাম্পের জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম এবং বাইডেনের চেয়ে ৭ শতাংশ কম ছিল। ইকোনোমিস্ট পত্রিকা এবং ইউগভ এই জরিপ পরিচালনা করেছে।

ফোর্বস আরও লিখেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে অর্থনৈতিক পরিস্থিতি তার জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে,  ট্রাম্প ৩৯ শতাংশ জনপ্রিয়তা এবং ৫৬ শতাংশ অসন্তুষ্টির সঙ্গে বছর শেষ করেছেন। এই পতনের প্রবণতা তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে এবং এটা তার অর্থনীতি পরিচালনার সঙ্গে যুক্ত।

ফোর্বস আরও বলেছে- জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি অর্থাৎি ৫১ শতাংশ মানুষ মনে করেন যে, অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এই জরিপটি ২৬ থেকে ২৯ ডিসেম্বর পরিচালিত হয়েছে এবং এক হাজার ৫৫০ জন মার্কিন নাগরিক এতে অংশ নিয়েছে এবং এর মার্জিন অফ এরর ছিল ৩.৬ শতাংশ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page