October 18, 2026, 10:29 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসন’ বন্ধ করতে বললো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী আগ্রাসন বলে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রকে থামানোর দাবি জানানো হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন অবৈধ আগ্রাসন অবিলম্বে বন্ধে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের সদস্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন- যার পরিণতি সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করবে। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে তৈরি ব্যবস্থাকে আরও ক্ষয় ও ধ্বংসের মুখোমুখি করবে।’

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

তেহরান ভেনেজুয়েলা সরকারের প্রতিরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক ব্যবস্থার সমস্ত সরকারকে এই হামলার দ্ব্যর্থহীন নিন্দা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page