March 11, 2026, 9:14 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করলো ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে, নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আপিল করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে যে, আপিল দায়েরের ক্ষেত্রে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রার্থীদের সুবিধার জন্য ইসি জানিয়েছে যে, আপিল দায়ের করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট নমুনা বা ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক।

এছাড়া ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইসির পক্ষ থেকে সব রিটার্নিং, সহকারী রিটার্নিং ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা প্রার্থীদের এই নিয়মগুলো দ্রুত অবহিত করেন।

প্রতিবারের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে দ্রুত অভিযোগগুলো নিষ্পত্তি করবেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page