May 20, 2026, 4:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন হয়রানীমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান জানালেন ঝিনাইদহ ৩ আসনের এমপি নিরাপত্তার কড়া দেয়াল ভেঙে শিশুদের সঙ্গেকিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী কোরবানির ঈদের পর সারাদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু ২০ মে থেকে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করবে বগুড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে ৪৩ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিএডিসি অফিসে অস্ত্র নিয়ে হুমকি ; ঠিকাদার গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসে অস্ত্র দেখিয়ে হমকির অভিযোগে মূলহোতা আলমগীর হোসেন নামে এক ঠিকাদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে ঠিকাদার আলমগীর হোসেনকে গ্রেফতার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। পরে তারা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে অফিস স্টাফদের গায়ে হাত তোলে ও হত্যার হুমকি প্রদান করে। একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামে এক কর্মচারীকে মারধর করে। একপর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স-৪ এ অভিযোগ দায়ের করেন।

পরে অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ সরকারি অফিসে ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। ঘটনায় সরকারি অফিসের নিরাপত্তা ও কর্মকর্তাদের জীবননাশের হুমকির বিষয়টি স্পষ্ট হয়েছে। পরে মঙ্গলবার  সকালে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত মনির ও মামুনসহ তাদের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানায় সেনাবাহিনী।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page