September 29, 2026, 5:31 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি হতে সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, পাঁচ বছর যদি চোখ রাঙাইয়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে।

মঙ্গলবার বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্যেশ্যে একথা বলেন তিনি।

স্বতন্ত্রপ্রার্থী রুমিন ফারহানা বলেন, এ আসনে প্রার্থী ভাড়া করতে হইল, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ।

তিনি আরো বলেন, ক্ষমতায় গেলেই চান্দাবাজি, ধান্দাবাজি কইরা ২ মাসে ২ শত কোটি টাকা কামাইয়া ফেলতে হবে এটাতো ঠিক নয়। আরেকজনের ব্যবসা দখল, বালু উঠানো, মাঠি ভরাট এগুলো ঠিক না, এগুলো করলে মানুষ দূরে চলে যায়। মানুষ এমনিতে কিছু কয়না, ওই যে ৫ আগস্ট হাসিনা টের পাইছিল মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয়। যেই অন্যায় করবে তার বিরুদ্ধে বলব।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page