September 20, 2026, 11:06 am
শিরোনামঃ
আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের হামলায় দুদেশের সম্পর্কের উপর ‘কলঙ্কের’ ছাপ ফেলেছে : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দুই দেশের সম্পর্কের ওপর এক গভীর কলঙ্কের ছাপ ফেলেছে। তবে একই সঙ্গে তিনি ওয়াশিংটনের কাছে তেল বিক্রির পরিকল্পনার পক্ষে সাফাই গেয়েছেন। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি খবর জানায়।

কারাকাসে বুধবার দেওয়া এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, ‘আমাদের ইতিহাসে এমন দাগ আগে কখনো পড়েনি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওই হামলা ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তবে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা এখন ‘অস্বাভাবিক বা অনিয়মিত কিছু নয়।’ রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ যুক্তরাষ্ট্রের কাছে অপরিশোধিত তেল বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে—এমন ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page