September 6, 2026, 1:37 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে : জামায়াতের প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি মন্তব্য করেছেন, বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দাওয়াত দেয়, তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনি উঠান বৈঠকে ড. ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়।

বক্তব্যে ফয়জুল হক বলেন, ‘বিড়ি যে দোকান থেকে খাবেন, সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন—দেশের অবস্থা দেখছ? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন।’

তরুণদের মতামত নিতে বিএনপির ওয়েব অ্যাপ চালু পুরুষ ভোটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ৫ টাকার চা খেয়ে ১৫ টাকার গল্প করবেন এবং সব জায়গায় ‘দাঁড়িপাল্লার জয়জয়কার’ প্রচার করবেন।

অন্যদিকে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিকেলে গল্প করার সময় বা চুলের বেণী বাঁধার সময় অবশ্যই ‘দাঁড়িপাল্লা’র কথা বলতে হবে। অন্তত ২০ জন আত্মীয়কে ফোন দিয়ে ভোট চাইতে তিনি মা-বোনদের অনুরোধ করেন।

উল্লেখ্য, ফয়জুল হক কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে এলাকায় পরিচিত এবং আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই অভিনব প্রচার কৌশল নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page