September 20, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগট টাকা, ব্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সাটিফিকেট জব্দ করা হয়।

শুক্রবার রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩র কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩), একই উপজেলার নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে  আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যাণ) কর্মরত।

র‌্যাব কমান্ডার কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুব গ্রেফতার করা হয়। মাহবুবকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে বেল্লাল হোসেন তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন এবং অপূর্ব ব্যানার্জীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নামে শেরেবাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page