July 26, 2026, 2:06 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে আমেরিকানদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার এই সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়ের এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ‘ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির।’

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যেহেতু আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত।’

সেখানে ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া বাহিনী রাস্তায় রাস্তায় গাড়ি তল্লাশি করছে। তারা মূলত আমেরিকান নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজে দেখছে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page