July 26, 2026, 2:45 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে সামরিক জান্তা আয়োজিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা রোববার দেশটির নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু করেছে। গণতন্ত্র পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচন বেসামরিক রূপে সামরিক শাসন দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্বাধীনতার পর থেকে মিয়ানমার অধিকাংশ সময়ই সামরিক শাসনের অধীনে ছিল।

তবে, এক দশকব্যাপী গণতান্ত্রিক পরিবর্তনের সময় বেসামরিক সরকার ক্ষমতায় আসে। সেই ধারাবাহিকতায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়।

কিন্তু ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে আবার ক্ষমতা দখল করে। তারা আগের নির্বাচনের ফল বাতিল করে, গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে আটক করে এবং দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।

এএফপি সাংবাদিকদের তথ্যমতে, রোববার ভোর ৬টায় ইয়াঙ্গুন শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে সু চি’র সাবেক নির্বাচনী এলাকা কাউহমুতে ভোট কেন্দ্রগুলো খোলা হয়।

স্থানীয় কৃষক থান থান সিন্ট এএফপিকে বলেন, দেশটির ‘অনেক সমস্যা’ রয়েছে, তবুও নাগরিক দায়িত্ব পালনের জন্য তিনি ভোট দিয়েছেন এবং তিনি মিয়ানমারে শান্তি চান।

৫৪ বছর বয়সী এই নারী কাউহমুর একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর আরও বলেন, ‘আমরা জানি, শান্তি একদিনে আসবে না। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পর পরিস্থিতি ভালো হবে বলে আমি মনে করি।’

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page