May 17, 2026, 12:25 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর শহরের পুড়াপাড়া স্টোর উচ্ছেদের চেষ্টা ; বণিক সমিতির হস্তক্ষেপে স্থগিত

oplus_2097152

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাইস্কুল মোড়ে অবস্থিত পুড়াপুড়া স্টোর উচ্ছেদে  বুলডোজার নিয়ে অভিযান চালাতে যায় পৌরসভার কর্তৃপক্ষ। তবে স্থানীয় জনগণ ও আশপাশের ব্যবসায়ীদের বাধার মুখে উচ্ছেদ কার্যক্রমটি স্থগিত রাখা হয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত দোকানের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও পুড়াপুড়া স্টোর কর্তৃপক্ষ সেখানে স্থানান্তরিত হয়নি। এ বিষয়ে তাদের তিন মাস সময় দেওয়া হলেও তারা কোনো ধরনের সাড়া দেয়নি বলে দাবি করা হয়। এ কারণেই ২১ জানুয়ারী বেলা ১১টার দিকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে পুড়াপুড়া স্টোরের মালিক হাফিজুর রহমান জানান, নির্ধারিত স্থানে পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা সেখানে যেতে পারেননি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় দোকান স্থানান্তর করা সম্ভব হয়নি বলেও তিনি দাবি করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বণিক কল্যাণ সমিতি হস্তক্ষেপ করে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে একটি বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page