October 10, 2026, 3:36 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শক্রতার জেরে প্রতিপক্ষের শিশু সন্তানকে আছাড় মেরে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শক্রতার জের ধরে এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ (৩) দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আব্দুলাহকে আছাড় মেরে হত্যা করে।

নিহতের দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করেন, দ্বীন ইসলামের সাথে তাদের প্রায় ১৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম আব্দুল্লাহর মা রূপা আক্তারকে মারধর করে। আব্দুল্লাহ’র মা প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়ে। এসময় দীন ইসলাম শিশু আব্দুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনার পরপরই দ্বীন ইসলাম পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page