May 17, 2026, 12:25 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল ‎বুধবার রাত ৮টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
‎‎
কালীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র চালান করার চেষ্টা করা হবে বলে জানতে পারে সেনাবাহিনী। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ টিম।

এ সময় বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ওয়ান শুটারগান ও একটি দেশীয় পিস্তল এবং দুটি সুপার ম্যাগনাম শটগানের অ্যামো (গুলি) উদ্ধার করা হয়।

তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে যৌথবাহিনী।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page