September 8, 2026, 6:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৪ আসন ; স্বতন্ত্র প্রার্থী ফিরোজের সমর্থকদের ওপর হামলায় ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি জনসভায় আসার পথে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম। এদের মধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে প্রথম নির্বাচনি সভার আয়োজন করা হয়েছে। সেখানে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকদের ওপর বিএনপি মনোনীত প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। এতে আমার দুই সমর্থক আহত হয়েছেন।’

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে কি-না জানা নেই। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি-না সেটিও নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে পরে জানাবো।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page