May 17, 2026, 12:25 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মহেশপুরের ৫৮ বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা ; মাদক ও অস্ত্র উদ্ধারে সফলতা

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে যশোর অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন সম্পন্ন হবে। এরপর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৫ সালে সীমান্তবর্তী এলাকায় অভিযানে ৪১ জনকে আটক করে প্রায় ৩৮ কোটি টাকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৯ কোটির বেশি টাকার হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকালীন সময়ে যাতে কোনো নাশকতা বা অপরাধমূলক তৎপরতা না ঘটে, সে জন্য বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page