September 27, 2026, 11:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় ভর্তি আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৪। ২৩ জানুয়ারি শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওইসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৩ জনকে আটক করেন।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page