July 26, 2026, 5:10 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে হাফেজা খাতুন মালা (২৫) নামে এক নারী ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত মালা গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তার দুই সন্তান হলো- আট বছরের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতদের পারিবারের বরাতে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা বলেন, মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন। সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গেছে। মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন মালা। পরে সন্তানদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page