September 27, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুর্নীতির অভিযোগের শুনানির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এজাজকে ডেকে পাঠানোর এ উদ্যোগকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দুদকের এই পদক্ষেপের পর বিভিন্ন মহলে আরও বিস্তৃত তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীদের মতে, ডিএনসিসিতে সংঘটিত কথিত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে প্রশাসকের পাশাপাশি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন।

বিশেষ করে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিএনসিসিতে কর্মরত রয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাঁর সংশ্লিষ্টতা তদন্তের আওতায় আনা জরুরি।

তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page