এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান স্টল দিয়েছে। সোমবার (২ফেব্রুয়ারি) ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান প্রমুখ।
ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও আয়োজক আনিচুর রহমান মৃধা বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের এই আয়োজনের লক্ষ্য।