September 19, 2026, 7:50 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন ওরফে লালুকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ একটি দল ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা জাহিদ হোসেন একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।

অভিযোগ রয়েছে, আটক জাহিদ হোসেন আরসার কমান্ডার হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page