September 8, 2026, 5:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভোলার সদরে নির্বাচনি আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনি আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেলু‌মিয়া পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page