May 28, 2026, 9:21 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই : জামায়াতের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, যেখানে নিরিহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয় এই বাংলাদেশ সবার বাংলাদেশ নয়, এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।  যে বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে।

শনিবার দুপুরে ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচিনী জনসভায় একথা বলেন তিনি।

ডা: শফিকুর রহমান বলেন, দফায় দফায় আপনারা বহু দলকে বহু নেতাকে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন। একটা বার আমাদের সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি বে-ইনসাফ করব না।

পরে বিশাল জনসভায় মৌলভীবাজারের জামায়াত ইসলামের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, মৌলভীবাজারের তিনটি আসনে দাঁড়িপাল্লার দুইজন করে প্রার্থী, একজন আসল আর একজন ছায়া প্রার্থী।  আর ছায়া প্রার্থী হলো ডাক্তার শফিক।

বেলা ১২: ৪০ মিনিটে সভা শেষ করে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page