August 25, 2026, 4:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক ; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যশোরে ১৩ বছর পর শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা যশোরের বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিকল্পধারা বাংলাদেশের অভিনন্দন নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান
এইমাত্রপাওয়াঃ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন তার আইনজীবী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।

অনুমাতি প্রসঙ্গে আদালত বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার কারাবাসের পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন চাওয়া সমীচীন। ব্যারিস্টার সালমান সাফদারকে কারাগারে প্রবেশের সুযোগ দিতে হবে, যাতে তিনি লিখিতভাবে প্রতিবেদন জমা দিতে পারেন।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, ইমরান খানের থাকার অবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বুধবারের মধ্যে আদালতে দাখিল করতে হবে।

আদালত উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ আগস্ট দেওয়া আদেশ অনুযায়ী আগে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, তখন ইমরান খান অ্যাটক কারাগারে ছিলেন। এ কারণে নতুন করে তথ্য প্রয়োজন। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। তার কারাবাস ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি পিটিআই আবারও ইমরানের স্বাস্থ্য ও কারাবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে জানা যায় যে তিনি গুরুতর চোখের রোগ ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন-এ আক্রান্ত হয়ে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস)-এ চিকিৎসা নিয়েছেন।

ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলায়মান খানও আদিয়ালা কারাগারের পরিস্থিতিকে খুবই খারাপ ও মানসম্মত নয় বলে অভিযোগ করেছেন।

এর আগে পিটিআই ইমরানের সঙ্গে দেখা করার জন্য আদালতে আবেদন করলেও, সুপ্রিম কোর্ট জানায়, সরকারকে নোটিশ না দিয়ে এ বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব নয়। সূত্র: জিও নিউজ

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page