September 8, 2026, 5:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

টাকা নেবেন উপহারও নেবেন কিন্তু ভোটটা দিবেন হাঁসে :  ব্যারিস্টার রুমিন ফারহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো (তাদের) ভোট দিবেন হাঁসে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের টাকা অবৈধ। তাই তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের শামিল হবেন না। কারণ বিবেক বিক্রি করা যায় না।

তিনি বলেন, ১২ ফেব্রুয়রি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট নেবেন। কেননা পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে চলে আসবেন। আপনি হয়তো মনে করবেন, আপনার একটা ভোট কিছু না। কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান।

তিনি আরও বলেন, স্বতন্ত্র শুনলেই মনে হয় তিনি বুঝি একলা। কিন্তু আমি একা না। আমার পাঁচ লাখ ভাই-বোন আছে। ভাইয়েরা যারা আছেন তারা ভোট গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।

তিনি আরও বলেন, ‘হাঁস মার্কা হলো চাঁন্দাবাজি-ধাব্দাবাজি ও মামলাবাজির বিরুদ্ধের মার্কা। হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে মার্কা। এসব থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিবেন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page