August 19, 2026, 12:45 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা। তার নাম বরুণ কান্তি সাহা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার সময় মিরসরাই কলেজের প্রভাষক বরণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উনাকে চমেকে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, বুধবার প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে যান। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page