July 24, 2026, 2:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্রে সিল মারার চেষ্টা ও তার দুই কর্মীকে আটকের অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের মধ্যেও তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ‌গতকাল রাতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা আমার দুইজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তাকে ভুল বোঝানো হয়েছে বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, আমি শুনতে পেরেছি আশুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটে সিল মারার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, তারা কী ব্যবস্থা নেন।

ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সকাল থেকে মাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। দিন শেষে প্রকৃত চিত্র বোঝা যাবে। তবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

কেন্দ্রের বাইরে এ সময় তার সমর্থক ও ভোটারদের বিপুল সংখ্যক উপস্থিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন রুমিন ফারহানা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল সাড়ে সাতটা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page