September 27, 2026, 10:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে তালেবান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশ; দুই জাতির ভাষা, সংস্কৃতি ও বহু মূল্যবোধ অভিন্ন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, জবিউল্লাহ মুজাহিদ রোববার ইরানের সাহাব নেটওয়ার্কের পশতু রেডিওকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সম্ভাব্য মার্কিন হামলা প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ করলে আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করবে।

মুজাহিদ আরও বলেন- এর আগের মার্কিন হামলার সময়ও শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজয়ী হয়েছিল; দেশটি আবারও যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হবে। সম্ভাব্য বিজয়ের কারণ হিসেবে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।

আফগানিস্তান-ইরান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, কাবুল ও তেহরানের সম্পর্ক বর্তমানে সর্বোত্তম অবস্থায় রয়েছে এবং পারস্পরিক সম্মানের পরিবেশে দুই পক্ষ যোগাযোগ বজায় রাখছে।

মুজাহিদ বলেন- বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে আফগানিস্তান ও ইরান একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার; আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এ সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার হয়েছে। তিনি বলেন, এই পরিবেশ আরও বিস্তৃত হবে এবং পারস্পরিক আস্থা অধিকতর সুদৃঢ় হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page