August 25, 2026, 7:30 am
শিরোনামঃ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করলো সরকার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে আব্দুল মুহিতকে নিয়োগ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা গাজীপুরে চাকরির প্রলোভনে ডেকে যুবককে হত্যা ; ২৭ দিন পর ড্রেন থেকে লাশ উদ্ধার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে রড-হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ভূঞাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘার পটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় উক্ত গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলু বলেন, প্রাথমিকভাবে মনে করি আমাদের নেতাকর্মীরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এজন্য কমিটি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটলে অবস্থিত জামায়াতের অফিসে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন বিএনপির নেতাকর্মী পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page