August 17, 2026, 7:32 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশ সেনাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করছেন।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই পদক্ষেপকে একটি আগাম ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারে।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যদি ইরান আক্রান্ত হয়, তবে ওই অঞ্চলে শত্রু বাহিনীর সকল ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

এর ফলে সৃষ্ট যেকোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে সাধারণত ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং এটি এ অঞ্চলে মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র হিসেবে পরিচিত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page