February 28, 2026, 7:18 pm
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র তার আসল চেহারা দেখাল : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, এই সামরিক অভিযান আড়াল করতে ওয়াশিংটন পরমাণু আলোচনা ব্যবহার করেছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, “শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।” তার এই বক্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্বে আছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঘিরে তার কড়া অবস্থান আগেও একাধিকবার সামনে এসেছে।

গত বছরের জুনেও যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা চলাকালে ইসরায়েল ইরানে হামলা চালায়। ১২ দিনব্যাপী সেই সংঘাতে একপর্যায়ে যুক্তরাষ্ট্রও যোগ দেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

এবারও একই ধরনের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একাধিক দফা আলোচনা চালায়। সর্বশেষ বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। যদিও ওই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়, তবে কয়েক দিনের মধ্যে আবার আলোচনায় বসার কথা ছিল।

এর মধ্যেই শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page