February 28, 2026, 5:24 pm
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

জেনেভা থেকে এএফপি জানায়, শনিবার এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আজ সকালে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তী সময়ে ইরানের পাল্টা হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক মানুষই সবচেয়ে বেশি মূল্য দেয়।’

তিনি সতর্ক করে বলেন, এসব হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস ও মানবিক দুর্ভোগ’ বাড়বে।

মানবাধিকার প্রধান বলেন, ‘বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযমের আহ্বান জানাই এবং সব পক্ষকে যুক্তিবোধে ফিরে আসার, উত্তেজনা প্রশমিত করার এবং মাত্র কয়েক ঘণ্টা আগেও যেখানে সমাধানের চেষ্টা চলছিল সেই আলোচনার টেবিলে ফেরার অনুরোধ করছি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page