March 1, 2026, 1:24 pm
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এসব তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান উভয়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার নিহত হয়েছেন।

তেহরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, শনিবারের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল আব্দলরহিম মৌসাভি নিহত হয়েছে।

গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে তৎকালীন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান নিহত হলে এই পদে আসীন হয়েছিলেন মৌসাভি।

২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা
তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহও হামলায় মারা গেছেন।

এর আগে ইরান দেশটির দুইজন প্রধান শীর্ষ কর্মকর্তার নিহতের তথ্য নিশ্চিত করে। তাদের মধ্যে একজন আইআরজিসির নেতৃত্ব দেওয়া মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং দেশটির প্রতিরক্ষা কাউন্সিল সেক্রেটারি আলি শামখানি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page