October 18, 2026, 2:37 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র‌্যাব।

অভিযানে প্রায় ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ করা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে গোদাগাড়ী উপজেলা তালধারী এলাকায় থেকে গান পাউডার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করে।

তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে দুটি পলিথিন উদ্ধার করা হয়। যার মধ্যে একটি স্বচ্ছ সাদা পলিথিনে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং একটি নীল রঙের পলিথিনে ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়।

পরে এসব উপকরণ জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব সরঞ্জাম সেখানে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page