September 27, 2026, 2:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। পরে অভিযুক্তকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৪ মার্চ) রাতে ইউনিয়নের আফজাল মণ্ডলের হাট এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। ঘটনার সময় স্থানীয়রা একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পালানোর সময় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) ও তার এক সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। পরে স্থানীয়রা জিয়া মণ্ডলকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা যায়, অভিযুক্ত জিয়া মণ্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহিদুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page